এক মাস ঠিকভাবে এই জুস পান করেই দেখুন কি কি ম্যাজিক ফল পান....

ত্বকের উজ্জ্বলতা শুধু যে বাইরে থেকে পরিচর্যা করলেই আসবে এমনটা নয়। আমাদের ভেতরটাকেও ভালো সুস্থ সবল রাখতে হবে। আর তার জন্য আজ বলবো এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এক জুসের কথা। এই ম্যাজিক জুস যদি এক মাস সঠিকভাবে পান করতে পারেন তাহলে ফলাফল পাবেন হাতেনাতে। এখন গাজর বিট সারা বছরই পাওয়া যায়। তাই এই জুসের প্রধান দুই উপকরণ গাজর এবং বিট জোগাড় করতেই হবে। একটা ছোট গাজর একটা হাফ বিট সেই সঙ্গে লাগবে একটা ছোট আপেল। লাগবে এক টুকরো হলুদ লাগবে এক ইঞ্চি দারচিনি এই সবগুলো জিনিসকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে। ভালো করে পেস্ট হয়ে যাওয়ার পর তাতে মিশিয়ে নিতে হবে পুদিনা পাতা এক চামচের মধু অল্প  সন্দক লবণ এবং একটু পাতিলেবুর রস। এরপর পুরো মিশ্রণটাকে না ছেঁকে খেয়ে নিতে হবে।

 যদি প্রত্যেকদিন এই ঝক্কির কাজ না করতে চান তাহলে জুস টা বানিয়ে নিয়ে আইস ট্রেতে রেখে দিতে পারেন। প্রত্যেকদিন একটা করে আইস কিউব নিয়ে সেটা গলিয়ে নিয়ে খেতে পারেন। এক মাস যদি নিয়মিত এটি ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন ত্বকের এবং চুলের যেকোন সমস্যা খুব তাড়াতাড়ি মিটে গিয়েছে।

 

এই ব্যাপারে বিশদে জানতে নিচের লিংকটি ক্লিক করুন সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল Bengal Fusion Beauty secret.
 

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll